IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রমজান ও ঈদ উপলক্ষে আরএমপির ১০ নির্দেশনা

রমজান ও ঈদ উপলক্ষে আরএমপির ১০ নির্দেশনা

রমজান ও ঈদ উপলক্ষে আরএমপির ১০ নির্দেশনা

ধূমকেতু প্রতিবেদক : পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরবাসীর ঈদ আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করতে বেশ কিছু পরামর্শ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১৩ মার্চ) আরএমপির পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক সতর্কতামূলক এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদে সবাই যেন স্বাচ্ছন্দে ও নিরাপদে কেনাকাটা করতে পারে এজন্য আরএমপি শপিংমলগুলোতে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা নিশ্চিত করার কাজটি করে যাচ্ছে। তারপরেও কখনো কখনো কিছু দুর্ঘটনা ঘটে। এসব ঘটনা যাতে না ঘটে সেজন্য নিজে যেমন সতর্ক থাকতে হবে তেমনি কিছু পরামর্শও মেনে চলতে হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সতর্কতামূলক পরামর্শ মেনে চলার জন্য নগরবাসীকে আহ্বান জানিয়েছে।

সতর্কতামূলক নির্দেশনা সমূহ হলো:

১. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ ভবন এড়িয়ে চলুন;

২. ঝুঁকিপূর্ণ বিপনী-বিতান বা ভবনে প্রবেশের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করুন;

৩. যেসব বিপনী-বিতানগুলোতে/স্থানে ভিড় বেশি হয় সেসব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করুন অথবা অধিক সতর্কতা অবলম্বন করুন।

৪. নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে এমন কোনো সিন্ডিকেট/এজেন্ট সম্পর্কে তথ্য দিন;

৫. যদি কোনো ব্যবসায়ী সরকারের বেঁধে দেওয়া দামের চাইতে বেশি দামে পণ্য বিক্রয় করে তার বিষয়ে তথ্য দিন;

৬. ভেজাল পণ্য তৈরি বা বাজারজাতকারী ও মজুতদারদের বিষয়ে তথ্য দিন;

৭. অধিক রাতে কেনাকাটা করা থেকে বিরত থাকুন;

৮. যেসব স্থানে অত্যাধিক ভীড় হওয়ার সম্ভাবনা থাকে সেই সব জায়গায় শিশুদের না নিয়ে যাওয়াই উত্তম;

৯. যত্রতত্র পার্কিং করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবেন না এবং ট্রাফিক আইন মেনে চলুন;

১০. মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও কিশোর গ্যাং সম্পর্কে তথ্য দিন।

যে কোনো জরুরি পুলিশী সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুম- ০১৩২০-০৬৩৯৯৮, ০১৩২০-০৬৩৯৯৯ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা যাবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31