ধূমকেতু প্রতিবেদক : জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানকে নিয়ে লিখিত ‘শহিদ এএইচএম কামারুজ্জামান’ গ্রন্থটি রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নগর ভবনের মেয়র দপ্তরকক্ষে গ্রন্থটি বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, গ্রন্থটি লিখেছেন এএইচএম খায়রুজ্জামান লিটন ও শাহরিয়ার মাহমুদ প্রিন্স।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চেীধুরী, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি, সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


