IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করলো পিবিআই রাজশাহী

প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করলো পিবিআই রাজশাহী

প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করলো পিবিআই রাজশাহী

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রাজশাহীর অভিযানে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোরে ঢাকা মহানগরের বনানী এলাকা থেকে সাইবার নিরাপত্তা আইনের এই আসামীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হলো, বরিশাল জেলার উজিরপুর থানার পূর্বধামসর গ্রামের মৃত রেজাউল করিম হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪৪)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রæয়ারি রাজশাহীর বোয়ালিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ভুক্তভুগি একজন স্কুল শিক্ষিকা। তিনি আরজিতে উল্লেখ্য করেন, তার সহিত Michal philips Lawson ফেসবুক আইডি নামক ব্যক্তির (রুবেল হাওলাদার) সাথে পরিচয় হয়। তখন ব্যক্তি নিজেকে আমেরিকার ক্যালিফোনিয়ার নাগরিক হিসেবে পরিচয় দেন এবং জানান পেশায় একজন ইঞ্জিনিয়ার।

একপর্যাযয়ে ফেসবুকে চ্যাটিং, বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়ায় এবং ওই স্কুল শিক্ষিকাকে বিবাহ করে তার সন্তান সহ আমেরিকা নিয়ে যাবে বলে প্রলুদ্ধ করে। স্কুল শিক্ষিকা প্রতারক আসামীর কথা বিশ্বাস করে যোগাযোগ রেখে সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে প্রতারক আসামী রুবেল ফেসবুক মেসেঞ্জারে শিক্ষিকাকে জানায়, তার জন্য আমেরিকা থেকে ২ কোটি ৫০ লাখ টাকার উপহার সামগ্রী পাঠিয়েছে।

পরবর্তীতে আসামী রুবেল সহ অন্যান্য সহযোগীরা শিক্ষিকাকে ইমিগ্রেশন অফিসার পরিচয় দিয়ে বলে যে, তোমার নামে উপহার সামগ্রী এসেছে এগুলো ছাড়াতে ৪০ লাখ টাকা লাগবে, মামলার বাদী সরল বিশ্বাসে তার একাউন্টে থাকা ৪০ লাখ টাকা ও পরবর্তীতে ২ লাখ ৩৩ হাজার টাকা সহ সর্বমোট ৪২ লাখ ৩৩ হাজার টাকা প্রতারক আসামী রুবেল হাওলাদারকে তার ব্যাংক একাউন্টে প্রদান করে।

এরই প্রেক্ষিতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএম অ্যাডিশনাল আইজিপি এর সার্বিক নির্দেশনায় পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নি:) জাকির হোসেন সহ পিবিআই রাজশাহীর একটি চৌকস টিম ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মামলার আসামী রুবেল হাওলাদার কে বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেন।

পিবিআই রাজশাহী ইউনিট ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, আমরা আসামীকে গ্রেপ্তার পরে বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31