ধূমকেতু প্রতিবেদক : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস- ২০২৪ উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।
রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেকের নেতৃত্বে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ১৭ই মার্চ উপলক্ষে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য বঙ্গবন্ধু ও তাঁর জীবন সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য তিনি পরিবার থেকে শুরু করে সর্বক্ষেত্রে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
মুখ্য আলোচক ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া।
বাদ জুম্মা কলেজ জামি’ মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত এবং দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্তি হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


