ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে রহস্যজনক নিখোঁজ এক তরুনী। পরিবারের ধারণা প্রলোভন দেখিয়ে তরুণীকে পাচার করা হয়েছে।
পুলিশ স্থানীয় জানা যায়, গোদাগাড়ী পৌর এলাকার কেল্লাবারুই পাড়া গ্রামের আতাবুর রহমানের মেয়ে সাহিদা হক নুপুর (১৮) কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। ২৮ ফেব্রয়ারী বেলা সাড়ে ১২টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ ব্যাপক খোজাখুজির পর ২মার্চ তার মা মাতুয়ারা খাতুন গোদাগাড়ী মডেল থানায় একটি সাধারন ডাইরি করেছে। গত ২০দিনেও মেয়ের সন্ধান না পেয়ে আতংকিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।
মাতুয়ারা বেগম বলেন, তার মেয়ের বিয়ে হয়। সে শ্বশুর বাড়ী থেকে আসার পথে নিখোঁজ হয়। তার মেয়েকে পাচারের উদ্দোশ্যে অপহরণ করা হয়।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, তদন্তের পাশাপাশি মেয়েটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


