ধূমকেতু প্রতিবেদক : ২৫শে মার্চ গণহত্যা দিবস-২০২৪ উপলক্ষে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০:১৫ মি. শেখ রাসেল দেয়ালিকায় ‘গণহত্যা দিবস’ উপলক্ষে বিশেষ দেয়ালিকার উদ্বোধন করা হয়। বেলা ১০.৩০মি. কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধ স¤পর্কে সঠিক ইতিহাস জানতে পারে, এ জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে আজকের এ আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করার জন্য তিনি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম ও বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম ও বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ইয়াসমীন আকতার সারমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
সভায় বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা, দেশের জন্য ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।
বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম বলেন, মুক্তিযোদ্ধারা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথমে প্রতিরোধ ও পরে বীরবিক্রমে যুদ্ধ করে তাদের পরাজিত করতে সক্ষম হয়।
বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম বলেন, আমরা কোন লোভ-লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, আমরা যুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার জন্য। শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
পরিশেষে রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে রাত ১১:০০ মি. থেকে ১১:০১ মি. পর্যন্ত এক মিনিট বø্যাক আউটের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্ত হয়।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


