IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> স্বাধীনতা নয় মাসের যুদ্ধের ফল নয়, দীর্ঘ ইতিহাসের ফল : রুহুল আমিন

স্বাধীনতা নয় মাসের যুদ্ধের ফল নয়, দীর্ঘ ইতিহাসের ফল : রুহুল আমিন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা অনুষ্ঠানে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা অনুষ্ঠানে শিশুদের মাঝে বই বিতরণ করেন অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু প্রতিবেদক

ধূমকেতু প্রতিবেদক : ‘স্বাধীনতা নয়মাসের যুদ্ধের ফল নয়, এটি দীর্ঘ ইতিহাসের ফল, স্বাধীনতা ব্যাকুল ও বিস্তারিত এক অভিজ্ঞতার নাম, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর নাম আমার বাংলাদেশের স্বাধীনতা’ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন রাজশাহী সিটি কলেজের বাংলা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ টায় রাজশাহীর সিএন্ডবি ‘তে অবস্থিত শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পরে বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান আহমেদ ফারুক বলেন, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, স্বাধীনতা মানে আমার স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা, আমরা এই স্বাধীনতা দিবসে ব্রত হয় যে আমরা আমাদের সন্তানদের মানুষের মত মানুষ গড়ে তোলার চেষ্টা করবো।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমান বলেন, সবার মত আমিও বলি স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তেমনই আমাদের জীবনটা আমরা পেয়ে যায়, কিন্তু এই জীবনটা ধরে রাখা ও এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন হয়ে গেছে।তিনি আরো বলেন সন্তানকে সংস্কৃতি চর্চা করান যেন পেশাগত দায়িত্ব পালন করতে না পারলে ও যেন অন্যদিকটাতে শান্তি খুঁজে নিতে পারে। কেননা মানুষ যেন এখন একটি বাক্সে বন্দি হয়ে গেছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা অনুষ্ঠানে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি- ধূমকেতু প্রতিবেদক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিরাজ আহমেদ বলেন, মুক্তিযোদ্ধারা যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিলেন, স্বাধীনতা পাইয়ে দিয়েছিলেন, একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিলেন সেই পতাকা দৃঢ়ভাবে আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে বলে জানান তিনি।

এসময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইন্জিনিয়ার নাজমা রহমান মূল প্রবন্ধ উপস্থাপন কালে বলেন, স্বাধীনতার প্রচ্ছদে যে পতাকা, তার মূলে আছে বাংলা মা। আমি শুধু বলতে জানি যেভাবেই তুমি সূর্য দেখো, সূর্য কিন্তু একটাই।

তিনি আরও বলেন, এই সূর্যটা আমার বাংলার আকাশের, এই সূর্যটা আজ ভালো নেই ক্রোধে লালে লাল হয়ে গেছে। এই আগুন একদিকে তারুণ্যকে জ্বালিয়ে পুড়িয়ে রাখ করে দিচ্ছে আরেকদিকে তারুণ্যের বুকে শক্তি সঞ্চার করছে বলেও জানান।

এদিকে অনুষ্ঠানের সভাপতি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম.এ.মান্নান খান বলেন, আজকে ২৬ শে মার্চে আমাদের স্কুলের অনেকগুলো ইভেন্ট পরিচালিত হয়েছে সেগুলোতে যারা অংশগ্রহণ করেছে সেই সাথে যারা এর সাথে সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটিতে চিত্রাঙ্কন ও ইসলামিক অলিম্পিয়াড এবং কুইজ অনুষ্ঠিত হয়। পরে সংশ্লিষ্টরা জানান অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ৭ টি বিভাগের মোট ২৪ জনকে ও ইসলামিক অলিম্পিয়াড এবং কুইজের ৩ টি বিভাগের মোট ১৮ জনকে পুরস্কৃত করে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে প্রতিষ্ঠানটি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31