ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেনের সভাপতিত্বে ইফতারের আগে মূহূর্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, জেলা পরিষদ সদস্য আবু জাফর, ভবানীগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাহফুজুর রহমান, রহিদুল ইসলাম, হাবিবুর রহমান, সাফিক্স প্রি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জাকির হোসেন।
আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি নাজিম হাসান, সাবেক সহ সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক (টু), হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংবাদিক ইউসুফ আলী সরকার, মামুনুর রশিদ মামুন, মাহফুজুর রহমান প্রিন্স, মমিনুল ইসলাম সবুজ, জিল্লুর রহমান দুখু, আবু বাক্কার সুজন, সামসুজ্জোহা মামুন, নূর কুতুবুল আলম, আকবর আলী, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, রতন কুমার প্রমুখ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


