ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সাম্রাজ্যের দম্পত্তিকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা নির্দেশনায় অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিমের নেতৃত্বে চৌকস পুলিশ টিমের (নিয়মিত) মাদক বিরোধী অভিযান চালিয়ে তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম ও তার স্ত্রী শরিফাকে ২০ গ্রাম হেরোইনসহ তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন ও তার স্ত্রী শরিফা। এর আগেও তারা কয়েকবার মাদকসহ গ্রেপ্তার হয়েছে। তারপরও তারা গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাসায় অভিযান চালিয়ে আকরাম ও তার স্ত্রী শরীফার দেহ তল্লাশি করে ২০ গ্রাম হিরোইনসহ তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


