ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেডিকেল কলেজের শাখা সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ রাজীবের ১৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া ও ইফতারি বিতরণ করা হয়।
রোববার (৩১ মার্চ) বিকেলে নগরীর হেঁতেম খা জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ইফতারি বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ডা. রাজীব স্মৃতি সংসদের সদস্য সচিব একে ফরহাদ রাসেল, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক আবুল বাসার রাহাত ছাত্রলীগের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ডা. রাজীব স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


