ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রোববার (৭ এপ্রিল) উপজেলা সদর ডাইংপাড়া আহলে হাদিস জামে মসজিদের পাশে এছাদের বাদ আসর বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদিস গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহ সুলতান কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাসুদেবপুর দাখিল মাদ্রাসা সাবেক সুপার মাওঃ আব্দুল্লাহ।
আলোচনা ও ইফতার মাহফিলে আলোচক ছিলেন, ড. আব্দুর রহমান মুহসেনী।
এসময় উপস্থিত ছিলেন, মাও: দুরুল হুদা, মাও: খায়রুল ইসলাম, আব্দুল হাদী ও আব্দুস সালাম প্রমুখ।
প্রধান আলোচক ড. আব্দুর রহমান মুহসেনী বলেন, আমাদের সবাইকে সহিহ সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। অতএব দুনিয়া ও আখিরাতে শান্তি ও মুক্তি পেতে হলে কুরআন-সুন্নাহর অনুসরণের বিকল্প কোন পথ নেই। তাই কুরআন-সুন্নাহর আলোকে দ্বীনী ইলম শিক্ষার গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে আলোকপাত করা হয়।
শেষে তিনি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচন আমি আপনাদের মনোনীত প্রার্থী আমার জন সবাই দোয়া করবেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


