ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গাছের মগ ডালে ঘুড়ির সুতাতে আটকে পড়া একটি কাক একদিন পর জীবিত উদ্ধার করলো ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

বুধবার বেলা ১২ টার দিকে নগরীর লক্ষ্মীপুর গার্লস স্কুলের সামানে একটি গাছের ডাল থেকে এই জীবন্ত কাকটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল থেকে ঘুড়ির সুতায় পেঁচিয়ে গাছের ডালে আটকা পড়ে কাকটি। কাকটি আপ্রাণ চেষ্টা করেও মুক্ত হতে পারেনি। ঘটনাটি দেখে বুধবার বেলা ১১ টার দিকে এলাকাবাসী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাঠির সাহাযে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে কাকটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।


