ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নগরভবনে মেয়র দপ্তরকক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, ডা: তবিবুর রহমান শেখ, নাইমুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ.ফ.ম জাহিদ।
আরও উপস্থিত ছিলেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, প্রচার সম্পাদক দীলিপ কুমার ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য মোখেলেছুর রহমান কচি।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, ইউনুস আলী, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ডা. সিরাজুম মুবিন সবুজ উপস্থিত ছিলেন।
এদিকে রাসিক এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
এছাড়া রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম ও সাধারণ সম্পাদক আকতার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর প্রমুখ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


