IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া

বাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া

বাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রাজশাহীর বাগমারায় ১০দিন ধরে এলাকাছাড়া দামনাশ-পারদামনাশ উচ্চবিদ্যালয়ের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও তার ক্যাডার বাহিনির হুমকির মুখে এলাকায় ফিরতে পারছেন না তারা।

শুন্য ৩পদে নিয়োগকে কেন্দ্র করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু ও তার ক্যাডার বাহিনির হামলাসহ মারধরের শিকার হয়ে এলাকাছাড়া হন ওই বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে মান্দা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন। এসময় সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয় সম্প্রতি দামনাশ-পারদামনাশ উচ্চবিদ্যালয়ে বেলাল উদ্দিনকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর তিনটি শুন্যপদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর একটি পক্ষ নিয়োগ প্রদানে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে গত ৭ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটি সভায় হামলা চালোনোর অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

বিদ্যালয় সভাপতি বেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, ‘সভা চলাকালিন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক কছিমুদ্দীন ও সাবেক ইউপি সদস্য আবুল হোসেন নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন ক্যাডার বাহিনি নিয়ে আমার ও সহকারী শিক্ষকের ওপর হামলা চালানো হয়।’

সভাপতি আরও বলেন, এসময় সহকারী শিক্ষক আনিসুর রহমান কৌশলে পালিয়ে যান। এরপর হামলাকারীরা আমাকে স্কুলের একটি কক্ষে আটক রেখে জোরপূর্বক ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও কয়েকটি ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর করে নেয় এবং সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

স্বেচ্ছায় সভাপতির পদ ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকিও দেন হামলাকারীরা। এর পর থেকে বিদ্যালয়ের সভাপতি বেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু। তিনি বলেন, ওই বিদ্যালয় নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। বিষয়টি সুরাহার জন্য ওইদিন আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম। ফাঁকা স্ট্যাম্প ও ফাঁকা রেজুলেশনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ সঠিক নয়। বিদ্যালয়ের যাবতীয় কাগজপত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে গচ্ছিত আছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31