IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে জোরপূর্বক একাধিক ফ্ল্যাট দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকায় চুক্তিপত্র ভঙ্গ করে জোরপূর্বক অতিরিক্ত ফ্ল্যাট জবরদখল করার অভিযোগ উঠেছে। চুক্তিভঙ্গ ছাড়াও অভিযুক্ত এসপি নানামূখি অত্যাচার-ভয়ভীতি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বেড়াজালে আবদ্ধ রেখেছে ভুক্তভোগী ইয়াসিন আলীর পরিবারকে।

ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচার চেয়ে বুধবার (২৪ এপ্রিল) নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শিরোইল বালিয়াপুকুর এলাকার বাসিন্দা ইয়াসিন আলী বলেন, গত ১১-০১-২০২১ ইং তারিখে ভূমি উন্নয়ন ক্যাটাগরিতে আটতলা বিশিষ্ট একটি বহুতল ভবন নির্মাণের চুক্তি হয় নগরীর হেঁতেম খা এলাকার বাসিন্দা আব্দুর রহিম শাহ চৌধুরী (এসপি) ও ভূমিমালিক ইয়াসিন আলীর মধ্যে।

তিনি বলেন, চুক্তি মোতাবেক উভয়পক্ষ ১৪টি করে ফ্ল্যাট পাবেন বলেও বন্টন চুক্তিনামায় উল্লেখ আছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হবার পর এসপি আব্দুর রহিম চুক্তিনামা ভঙ্গ করে অতিরিক্ত তিনটি ফ্ল্যাট দবি করে বসেন। সে মোতাবেক তিনি মোট ১৭টি ফ্ল্যাট নেবেন বলে জানান ভূমিমালিক কে। চুক্তিপত্র ভঙ্গ করে অতিরিক্ত ফ্ল্যাট দখলে বাঁধা প্রদান করলে তিনি তার পদপদবীর ক্ষমতার অপব্যবহার করে ফ্ল্যাট ক্রেতা-ভাড়াটিয়া ও ভূমিমালিক সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের উপর চড়াও হন এবং ভয়ভীতি প্রদর্শণ করেন। তার কথা না শুনলে পুলিশ ও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে শায়েস্তা করার হুমকি ধামকি অব্যাহত রাখেন।

তিনি আরও বলেন, রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা বর্ণনায় আমাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশের মাধ্যমে আমাদের দখলকৃত ফ্ল্যাটে স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। বিষয়টি নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পাঁচজন কাউন্সিলরের সমন্বয়ে গঠিত সালিশী বোর্ড গঠন করে একটি সুষ্ঠু সমাধান করে দিলেও এসপি আব্দুর রহিম সেই সেই সমাধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্নভাবে পুলিশী ভয়ভীতি দেখিয়ে আমার পুরো পরিবারকে হয়রানির মধ্যে রেখেছেন।

এসপি (টাঙ্গাইল) আব্দুর রহিমের বৈআইনী কর্মকান্ডে আমরা হতাশ ও আতংকিত। পুলিশী অপশক্তি ও বহিরাগত মাস্তানবাহিনী দ্বারা আমাদেরকে বিল্ডিং থেকে উচ্ছেদ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি ও রাজশাহী পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31