ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্য়ালয় এক সভার আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন, মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। তিনি বলেন, মেয়েদেরকে সচেতন না হলে নারী মুক্তি হবে না। সমাজ, দেশ, সর্বপরি পরিবার থেকে অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে। ফেসবুকের নেশা হতে বের হয়ে অসতে হবে। প্রতিটি নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি কল্পনা রায়। তিনি বলেন, নারী-জাগরণের অগ্রদূত ও নারী মুক্তি আন্দোলনের পথিকৃত রোকেয়া গভীর রাতে মোমবাতির আলেতে বড় ভাইয়ের কাছে বাংলা ও ইংরেজি শিক্ষা নিতেন। তিনি নারী শিক্ষাকে এভাবে ব্যাখা করেছেন“ আমি চাই সেই শিক্ষা যা নারীদের নাগরিক অধিকার লাভে সক্ষম করকে অন্ন বস্ত্রের জন্য নারী যেন কাহারো গলগ্রহ না হয়।”
সভায় উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, কার্যকরী কমিটির সদস্য কৃষœা রানী মন্ডল, গৌরী সরকার, সদস্য লাভলী খানম, চম্পা প্রমূখ।


