IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাগমারায় পুকুর জবর দখলের অভিযোগ

বাগমারায় পুকুর জবর দখলের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় জোরপূর্বক পুকুর জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। পুকুর দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামে। লীজকৃত পুকুরটির অবস্থান রমজানপাড়া মৌজার কানচ কুঁড়ি বিলের মধ্যে।

ঘটনা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল বেলা ১১টায় রমজানপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র প্রভাবশালী আহম্মাদ আলীর নেতৃত্বে অর্ধশত ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্রপাতি সহকারে পুকুরটি জোরপূর্বক দখল করে নেয় ।

সূত্রে জানা যায়, গত ৫ই মার্চ ভবানীগঞ্জ পৌর এলাকার মৃত ছবের আলীর পুত্র রহিদুল ইসলাম নিম্ন তফশীল ভুক্ত পুকুর, জেএল নং-৩৭, খতিয়ান নং-১২৪, দাগ নং -১৪৩৯, পরিমান-৫৬ শতক পুকুরটি বিধি মোতাবেক তিন বছরের জন্য লিজ গ্রহণ করেন। যার ভিপি কেস নং -৩৩/৮৫। পুকুর হতে তাঁর বাড়ী দূরে হওয়ায় লীজ গ্রহীতা রহিদুল ইসলাম গত১০ই মার্চ স্থানীয় রমজানপাড়া গ্রামের মৃত সাইবুল্লাহ এর ছেলে আবু তালেব মোল্লাকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত ভাবে পুকুরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রদান করেন।

তালেব মোল্লা জানিয়েছেন, পুকুরটির পরিচর্যা করতে গেলে রমজানপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিন এর ছেলে আহম্মাদ আলী নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন।

সূত্র জানায়, গত ২৭ই এপ্রিল সকাল ১১টার দিকে আহম্মাদ আলী পাশের ইউনিয়ন নরদাশ, মাদিলা ও আশেপাশের গ্রাম থেকে তার ভাড়াটিয়া লোকজনসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার পুকুরটি তারা দখল করেন।

প্রকাশ্য দিবালোকে লাঠিসোঁটা হাতে রমজানপাড়া গ্রামের মুনতাজ গাইন, আইনাল হক, আলামিন গাইন, মাদিলা গ্রামের জিয়াবুর রহমান, আলাল, নেজাবুর ইসলাম বাবু, চন্ডিপুর গ্রামের এরশাদ আলী, নুরল ইসলামকে মহড়া দিতে দেখা গেছে।

লাঠিসোঁটা মজুদ এবং লাঠি হাতে পুকুর দখলের ছবি ও ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত।

মুঠোফোনে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, অভিযোগ হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31