ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও নগরীর বোসপাড়া নিবাসী মোঃ সাইদুজ্জামান খান মাতোর (৭০) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার (১১ মে) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এএইচএম খারুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, শনিবার সকাল ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন সাইদুজ্জামান খান (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


