IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> মোহনপুরে দীর্ঘদিন দখলে থাকা তিনটি খাস পুকুর উন্মুক্ত

মোহনপুরে দীর্ঘদিন দখলে থাকা তিনটি খাস পুকুর উন্মুক্ত

মোহনপুরে দীর্ঘদিন দখলে থাকা তিনটি খাস পুকুর উন্মুক্ত

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের তিনটি খাস পুকুর দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন উপজেলা প্রশাসন। দীর্ঘ ১৬ বছর পর পুকুর তিনটি দখলমুক্ত হওয়ায় খুশি হন গ্রামবাসীরা।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে সরেজমিনে উপস্থিত থেকে সীমানায় নিশানা পুতে দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা। পরে মাছের পোনা ছেড়ে পুকুর তিনটি উন্মুক্ত করে দেয়া হয়।

জানা গেছে, এক সময় গ্রামের মসজিদের উন্নয়ন কল্পে পুকুর তিনটি চাষ করতেন গ্রামবাসী। পরবর্তীতে লীজের নামে পুকুর তিনটি দখলে নেয় একই গ্রামের তোফাজ্জল হোসেন। এ নিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়। কিন্তু দখলবাজ তোফাজ্জল শক্তিশালী হওয়ায় কোনক্রমেই পুকুর তিনটি ফেরত পাইনি গ্রামবাসী। নিয়ম অনুসারে, খাস খতিয়ানের পুকুর সমিতির মাধ্যমে লীজ প্রদান করা হয়। কিন্তু এই তিন পুকুর মামলার বেড়াজালে আটকে যায়। দীর্ঘ ১৬ বছর একই ব্যক্তির দখলে রয়ে যায়। এমনকি লীজ প্রদান থেকে বিরত থাকতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন আদালত। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে পুকুর তিনটি লীজ দেয়া থেকে বিরত থেকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে দখলমুক্ত করে তা গ্রামবাসীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা জানান, পুকুর তিনটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত এবং মামলা শেষে না হওয়া পর্যন্ত লীজ প্রদান থেকে বিরত থাকতে আদালতের নির্দেশনা রয়েছে। আদালতের নির্দেশনা মেনে পুকুর তিনটি লীজ প্রদান করা হননি। কিন্তু যেহেতু খাস খতিয়ানের অন্তর্ভুক্ত সেহেতু এটি কোন ব্যক্তি দখলে থাকতে পারে না। এই কারণে এটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে মাছের পোনা ছেড়ে উন্মুক্ত করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, কেশরহাট ভূমি অফিসের নায়েব ইকবাল কাসেম সুমনসহ অন্যান্য কর্মকর্তা ও গ্রামবাসীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31