ধূমকেতু প্রতিবেদক : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ও আফজাল হোসেন বকুল।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ডাবলু ও বকুল।
পুষ্পস্তবক অর্পণ শেষে সময় শহীদ এএইচএম কামারুজ্জামানের রূহের মাগফেরাত কামনা করে দোয়াও করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুল আলম লোটনসহ পবা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (২৯ মে) দ্বিতীয় ধাপে রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ হয়েছে।
ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি পবার ফারুক হোসেন ডাবলু ও মোহনপুরে আফজাল হোসেন বকুল কে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


