ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত দুই মাসে (এপ্রিল ও মে) ৫৫ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে।
লফসের তথ্য মতে এপ্রিল ও মে মাসে নারী ও শিশু নির্যাতনের চিত্র :
রাজশাহী নগরীতে ১৮ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার, বাঘা উপজেলায় এক স্কুল ছাত্রী (১৪) ধর্ষণের শিকার, নগরীতে মিমি (২৫) নামে এক নারী আত্মহত্যা, দুর্গাপুরে বিয়ের দাবিতে রাবেয়া খাতুন (২২) নামে এক নারী প্রেমিকের বাড়িতে অনশন, পুঠিয়া উপজেলায় বেদেনা বেওয়া (৬০) নামে এক নারী কে হত্যা, নগরীতে এক নারী যৌন হয়রানির শিকার, বাঘা উপজেলায় রেহেনা বেওয়া (৫২) নামে এক নারী কে হত্যর অভিযোগ জামাই এর বিরুদ্ধে, পবা উপজেলায় তানভীর হোসেন তাসিন (১৩) ও আবির ইসলাম শান্ত (১২) নামে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
গোদাগাড়ি উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে চার জন মিলে এক কিশোর কে তুলে নিয়ে যেয়ে পরিবারের কাছে মুক্তি পণ দাবী, পবায় রিসলাত রায়নাল (১০) নামে এক শিশু নিখোঁজ, তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণী (১৮) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ খালূর বিরুদ্ধে, নগরীতে ১০ বছরের কম বয়সী ৩০ জন ছাত্র শিক্ষক দ্বারা বলাৎকারের শিকার, নগরীতে এক কলেজ ছাত্র অপহরণ, বাঘায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক নারীর, রাবিতে ক্যান্টিন মালিকের বিরুদ্ধে কর্মচারীকে ধর্ষণের অভিযোগ।
তানোরে এক নারী নির্যাতনের শিকার, গোদাগাড়িতে সুরভি খাতুন (২৮) কে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চারঘাটে গণধর্ষণের শিকার এক নারী, নগরীতে যৌন হয়রানির শিকার এক তরুণী, তানোরে পারুল নামে এক নারীর আত্মহত্যার চেষ্টা, নগরীতে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, নগরীতে রওশন আখতার (৫৮) নামে এক নারীকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ, বাগমারা উপজেলায় শাবানা নামে এক নারী নিখোঁজ, গোদাগাড়ি উপজেলায় এক নারীকে ধর্ষণণের চেষ্টার আভিযোগ তার ভাসুরের বিরুদ্ধে।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


