ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌর সদর এলাকার গোল্লাপাড়া বাজারস্থ স্বপ্ন বেকারি ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা করে জরিমানা, মালামাল ধ্বংস এবং সিলগালা করা হয়।
মঙ্গলবার (৫ জুন) বিএসটিআইয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজু রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা আদায় করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট পাউরুটি ও কেক এবং আইস তৈরি করে বাজারজাতসহ রমরমা ব্যবসা করে আসছিল স্বপ্ন বেকারি ও সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরী। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসব ভয়াবহ চিত্র ধরা পড়ে। বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি হচ্ছে যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এই অপরাধে তানোর পৌর সদর গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়াও একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম অভিযানকালে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


