IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর আরও ২ উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা

আগামী ৮ জুন থেকে শুরু ভূমিসেবা সপ্তাহ

রাজশাহীর আরও ২ উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা

রাজশাহীর আরও ২ উপজেলাকে ‘ভূমিহীন-গৃহহীন মুক্ত’ ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক : ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী শনিবার (৮ জুন) থেকে সারাদেশে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ শুরু হবে। চলবে আগামী শুক্রবার (১৪ জুন) পর্যন্ত। এ সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিভাগের সকল ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি চলমান থাকবে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করে সাধারণ মানুষকে ভূমিসেবা দেয়া হবে। আগামী শনিবার বোয়ালিয়া থানা ভূমি অফিস চত্বরে জনসচেতনতামূলক সভার মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উক্ত সভায় স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগসমূহ, নাগরিক তথা সেবা গ্রহীতার প্রাপ্তিসমূহ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া জুয়েল আহমেদ।

বিভাগীয় কমিশনার তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আশ্রয়নের অধিকার, মুজিববর্ষের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণি) পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে রাজশাহী বিভাগের ৬৮ টি উপজেলার মধ্যে ৬৫ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জুন অবশিষ্ট ২টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী বিভাগ ভূমিহীন-গৃহহীন মুক্ত হবে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ে এই ঘোষণাযোগ্য উপজেলা ২টি হলো- বগুড়া জেলার শেরপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা।

বিভাগীয় কমিশনার বলেন, ‘ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রাজশাহী বিভাগের ৮টি জেলা, ৬৭টি উপজেলা, ১টি থানা ভূমি অফিস, ৪২৫টি ইউনিয়ন ভূমি অফিস ও ২৩টি পৌর ভূমি অফিসে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হবে। দীর্ঘদিন ধরে জমে থাকা ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান দেয়া হবে। এছাড়াও সপ্তাহব্যাপী অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারি আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহকরণ, অনলাইনে ডিসিআর ও খতিয়ান ইত্যাদি সেবাসমূহ প্রদানের ব্যবস্থা, চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানী, আপত্তি ও আপিল দাখিল ও নিষ্পত্তির কার্যক্রম এবং মাঠ পর্চা, রেকর্ড হস্তান্তর, অনলাইনে আবেদনকৃত মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, ভূমি সেবা বিষয়ে নাগরিকের জিজ্ঞাসার জবাব প্রদানসহ বিবিধ ভূমিসেবা নাগরিকগণকে সেবা-বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি প্রদানের ব্যবস্থা থাকবে।’

বিভাগীয় কমিশনার বলেন, ‘ভিশন-২০৪১ এর উদ্দেশ্য পূরণকল্পে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নেন্স নামক ৪টি পিলার সম্বলিত স্মার্ট বাংলাদেশের স্বপ্নপূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধনকৃত স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমিসেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের নিজ অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমিসেবা সপ্তাহের মূল লক্ষ্য।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে ভূমিসেবা বিষয়ে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় ক্যাবল নেটওয়ার্ক ব্যবহার, গুরত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায় হতে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31