ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ৮ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শুক্রবার (১৪ জুন) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের আটক করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, পবা থানা-৩ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৫ জনকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
এদিকে, মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৪ বোতল এ্যালকোহল, ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/


