IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়

বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়

বাঘা উপজেলা আনসার-ভিডিপি অফিসারের বদলিজনিত বিদায়

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিদায় সব সময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার আনসার-ভিডিপি অফিসার মিলন কুমার দাস। উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে ওই অফিসারের বদলিজনিত বর্ণিল বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা আনসার-ভিডিপি সদস্যরা।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ১টায় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক রাজন কুমারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন মাইনুল ইসলাম।

বক্তব্যকালে বিদায়ী অফিসার মিলন কুমার দাস বলেন, দীর্ঘ ৯ বছর উপজেলায় চাকরির সুবাদে আপনাদের সাথে ছিলাম। আমি বিদায় নিচ্ছি কিন্তু আমার শাসন, সোহাগ ও ভালবাসা রেখে গেলাম। বিদায়কালে আপনাদের ভালবাসায় আমি সিক্ত হলাম। জীবদ্দশায় যেখানেই থাকি বিদায়ের এই স্মৃতি আপনাদের কথা আমাকে সব সময় স্বরণ করিয়ে দিবে। যে কোন সময় যোগাযোগ করলে আমাকে আপনাদের মাঝে পাবেন। দেশ ও জনকল্যাণে আপনারা ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।

সহকর্মীরা বলেন, যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। স্যারের দেওয়া শিক্ষা আমাদের মানবিক জীবন গড়তে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার,ওয়ার্ড দলনেতা আসাদুজ্জামান, আশরাফুল ইসলাম, মতিউর রহমান, ইসাহক আলী প্রমুখ।

পরে সন্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রশিক্ষক রাজন কুমার, প্রশিক্ষিকা মাহফুজা খানম।

স্মৃতিচারণের ছবি প্রদান করেন, অবসরপ্রাপ্ত প্রশিক্ষিকা তোহুরা খাতুন, এনারুর ইসলাম, আব্দসু সাত্তার, পাপিয়া খানম।

পরে সুসজ্জিত প্রাইভেট কার গাড়িতে করে ওই অফিসারকে বিদায় জানান সহকর্মীরা। উপজেলায় এই প্রথম এমন উৎসবের বিদায়। বদলিজনিত কারণে পার্বত্য চট্টগ্রামের এক উপজেলায় যোগদান করবেন। বিদায়ী ওই অফিসার নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা।

রাজন কুমার জানান, বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্যারকে সুসজ্জিত কার গাড়িতে করে বিদায় দেওয়া হয়েছে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31