ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ক্রোকি পরোয়ানাভুক্ত এক আসামির কাছ থেকে জরিমানার টাকা আদায় করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে আরএমপির দামকুড়া থানা পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আসামি ফারুক হোসেন রাজশাহীর দামকুাড়া থানার হরিপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সে পারিবারিক আদালতের একটি মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক আছে। ঐ মামলায় আসামি ফারুক দোষী সাবস্থ হলে বিজ্ঞ আদালত তার কাছ থেকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করার জন্য পরোয়ানা ইস্যু করেন। উক্ত পরোয়ানা তামিলে আসামি ফারুকের কাছ থেকে জরিমানার টাকা আদায়ে তৎপর হয় দামকুড়া থানা পুলিশ।
গত ৭ জুন ২০২৪ বিকাল সাড়ে ৪ টায় দামকুড়া থানার অফিসার ইনচার্জ মইনুল বাশারের দিকনির্দেশনায় এসআই আশিকুর রহমান ও তাঁর টিম আসামির বাড়ি থেকে ক্রোকি পরোয়ানা মূলে আসামির জরিমানার ৫৪ হাজার টাকা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে গ্রহণ করেন।
ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি ফারুকের জরিমানার টাকা প্রতিবেদনের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


