IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বাবার মরদেহের ময়নাতদন্ত চেয়ে প্রথম স্ত্রীর মেয়ের সংবাদ সম্মেলন

বাবার মরদেহের ময়নাতদন্ত চেয়ে প্রথম স্ত্রীর মেয়ের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাবার মরদেহের ময়নাতদন্ত করার দাবি জানিয়েছেন প্রথম স্ত্রীর মেয়ে কেয়া । মামলার তদন্তকারী কর্মকর্তা আপস করার চাপ দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিকার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মেয়ে ফরিদা আক্তার কেয়া।

শনিবার (১৩ জুলাই) রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে তিনি এসব অভিযোগ করেন। এর আগে তার বাবা মোজাম্মেল হক ফারুককে হত্যার অভিযোগে গত বছরের ১৪ সেপ্টেম্বর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন তিনি। প্রায় ১০ মাস পার হয়ে গেলেও এই মামলার কোনো তদন্ত হয়নি বলে দাবি করেন কেয়া।

সংবাদ সম্মেলনে ফরিদা আক্তার কেয়া বলেন, আমার বাবা মোজ্জাম্মেল হক ফারুক দুটি বিয়ে করেছেন। আমি তার প্রথম স্ত্রীর মেয়ে। বাবার দ্বিতীয় ঘরে দুটি মেয়ে আছে। তার দ্বিতীয় স্ত্রী কামরুন হক ঝরনা বাবার চাকরি জীবনে অর্জিত সকল টাকা ও জমি আত্মসাত করে। যা আমাদের কিছুই দেয়নি। রাজশাহী নগরীর দাশপুুকুর এলাকায় ৩ কোটি টাকা মুল্যের বাড়ি, ফিক্সড ডিপোজিট ৬০ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জে চার বিঘা জমি ৪৫ লাখ টাকায় বিক্রি করেছে। মোট ৫ কোটি ২৫ লাখ টাকা আত্মসাত করেন তার দ্বিতীয় পরিবারের স্ত্রী ও সন্তান ও জামাতারা। ২২ সালের তারা এই সম্পদগুলো আত্মসাত করে।

তিনি আরও বলেন, ২২ সালের ৭ সেপ্টেম্বর আমার বাবাকে নিয়ে লাপাত্তা হয়ে যান তার দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান ও জামাতারা। তারা পাঁচজন ঢাকার একটি অজ্ঞাত স্থানে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওই মাসের ২৩ তারিখে এক আত্মীয়র মুখে শুনি বাবার মৃত্যুর খবর। তারা ঢাকায় বাবার মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিল। তাদের চাপ প্রয়োগ করা হলে রাজশাহীতে মরদেহ নিয়ে আসে। কিন্তু তারা মরদেহের দেখাকে চাচ্ছিল না। তারা প্রায় ২ ঘণ্টা মরদেহ আটকে রাখে। পরে চিকিৎসার কাগজপত্র দেখিয়ে তিনদিনের মধ্যে সমাধান করে দেওয়ার আশ^াস দেয় তারা। কিন্তু কালক্ষেপণ করে তা বছর পার করে দেয়।

তিনি বলেন, তাদের কালক্ষেপণ করার জন্য আমি বাদী হয়ে হত্যার অভিযোগ এনে রাজপাড়া আদালতে মামলা দায়ের করি। আদালত মামলা গ্রহণ করে মরদেহের ময়নাতদন্ত করার নির্দেশ দেন। এই মামলার তদন্ত পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপপরিদর্শক শামীম আক্তার। তদন্ত কর্মকর্তা দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি কোনো তদন্ত করেননি। মরদেহের ময়নাতদন্ত করার আবেদনও করেনি। উল্টো আমাকে আপস করার জন্য চাপ দিচ্ছেন তিনি। তিনি ইচ্ছা করে সময় অতিবাহিত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম আক্তারকে মুঠোফোনে পাওয়া যায়নি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31