IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবন
Home >> রাজশাহী >> দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা : রামেবি উপাচার্য

দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা : রামেবি উপাচার্য

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে রামেবি অধিভুক্ত নার্সিং কলেজসমূহের ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ উপলক্ষে ‘নার্সিং অনুষদ সভা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই ) সকাল ১০টায় রামেবির উপাচার্য ও ডিন (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন, রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, রেজিস্ট্রার (অ.দা.) ডা. জাকির হোসেন খোন্দকার।

সভায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবসহ রামেবি অধিভুক্ত নার্সিং কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

সভাপতি অধ্যাপক ডা. এ.জেড.এম মোস্তাক হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চিকিৎসা শিক্ষা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম অনুষদ হচ্ছে নার্সিং অনুষদ। আমরা যখন বিদেশে যাই তখন ফিলিপাইন, কেরালার নার্সদের সুনাম ও আধিপত্য দেখতে পাই। প্রধানমন্ত্রীও আন্তর্জাতিক মানের দক্ষ নার্স তৈরির মাধ্যমে দেশে-বিদেশে নার্সিং পেশার উন্নয়ন ও সুনাম বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছেন। আর দক্ষ নার্স তৈরির ফিল্ড ফোর্স হচ্ছেন নার্সিং শিক্ষকরা। এক্ষেত্রে নার্সিং শিক্ষকদের ন্যায়-নীতি, সততা ও দক্ষতার সাথে নার্সিং শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনাজণিত কারণে সৃষ্ট সেশন জট নিরসনের জন্য রামেবি কর্তৃপক্ষ বদ্ধ পরিকর। এজন্য ডিন দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর নিরলসভাবে কাজ করছে। এক্ষেত্রে নার্সিং শিক্ষকদের ভূমিকাও অপরিসীম। তাই সেশন জট নিরসনে নার্সিং শিক্ষকদের ব্যক্তিগত পাওয়া না পাওয়ার হিসেব না করে বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে নিরলসভাবে কাজ করতে হবে। আর বিশ্ববিদ্যালয় এবং নার্সিং শিক্ষকরা সমন্বিতভাবে কাজ করলে দ্রুত সেশন জট নিরসন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।’

পরে অনুষদ সদস্যদের আলোচনা ও মতামতের ভিত্তিতে ২০২৩ সালের বিএসি ইন নার্সিং/বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং কোর্সের চূড়ান্ত পরীক্ষার কমিটি গঠন, সময় সূচি নির্ধারণ ও সেশন জট নিরসনের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করা হয়।

সভা সঞ্চালনাসহ সার্বিক দায়িত্বে ছিলেন, রামেবির ডিন দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31