IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে দোকান ভেঙে লুটপাটের অভিযোগ

রাজশাহীতে দোকান ভেঙে লুটপাটের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ আগস্ট ) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুজন ব্যবসায়ী।

লিখিত বক্তব্যে এনাম আহম্মেদ চৌধুরী (তিতাস) নামে ভুক্তভোগী ব্যবসায়ী জানান, আমরা দীর্ঘ ৩৮ বছর যাবত,
রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাংক শাখার অপজিটে ফজলার সুপার মার্কেটে দোকান ঘর পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। তবে বেশ কিছু দিন আগে ষষ্ঠীতলা জেলাপাড়া এলকার রাহাত, মেঘলা, শিমুল ও রাহাতের মা আমাদের কাছে হঠাৎ চাঁদা দাবী করে। এসময় তারা চাঁদা না দিলে দোকান দখল করার
হুমকি ধামকি ও ভয়ভিতি দেখায়।

পরবর্তীতে তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ জুলাই রাত ১ টার পর তারা দোকানের তালা ভেঙ্গে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয় এবং ইট, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়।

আমি সকালে দোকানে গিয়ে এ অবস্থা দেখে বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করি। এ সময় কর্তব্যরত অফিসার বলেছিলেন বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ২৪ জুলাই আবারও ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ দেওয়া হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সর্বশেষ ০২ আগস্ট সকালে দোকানের সামনে গিয়ে দেখি অবৈধ দখলদাররা
দুটি দোকানের সাটার, দেয়াল ও তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কোন অদৃশ্য শক্তির ইশারায় তারা একের পর এক অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। আমরা সেটির ব্যাপারে বোধগম্য নয়। চলমান এই কর্মকাণ্ডের কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।

এসময় রাজশাহী মহাগর পুলিশ কমিশনারের কাছে দুটি দোকান উদ্ধার ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহম্মেদ হোসেন মামুনসহ দোকান দুটির কর্মচারীরা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31