IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> রাজশাহী >> রাজশাহী কলেজে শহীদদের স্মরণে দোয়া, ৮ দাবি শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে শহীদদের স্মরণে দোয়া, ৮ দাবি শিক্ষার্থীদের

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী কলেজে ফ্যাসিবাদি আওয়ামী গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আট দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সকল ধরনের রাজনীতি মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। ক্যাম্পাসের ভেতরে সরাসরি কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবে না। শিক্ষকদের অবশ্যই ভুল স্বীকার করতে হবে এবং পরবর্তীতে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শিক্ষকদের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দিতে হবে। রাজনৈতিক কোনো কারণে কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের কোনো ক্ষতি হলে প্রশাসনকে দায়ভার নিতে হবে।

ছাত্রলীগকে পুরোপুরি বহিষ্কার করতে হবে এবং গত ১৬ জুলাই সংগঠিত ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটি অরাজনৈতিক স্টুডেন্ট কমিউনিটি গঠন করতে হবে যেখানে কলেজ প্রশাসন তাদের সম্মতি জানাবে এবং কলেজে কোনো ধরণের সমস্যা হলে শিক্ষার্থীরা কমিউনিটির অবগত করবে। কলেজের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সম্পূর্ণরূপে রাজনীতি মুক্ত করে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

সম্প্রতি ছাত্রীনিবাসে নাশকতা চালানোর যে ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনতে হবে। কলেজ ক্যাম্পাস ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের নিরাপত্তা প্রনয়ণের দায়িত্ব শুধুমাত্র কলেজ প্রশাসনের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দায়ী থাকবেন।

পরে শিক্ষার্থীরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।

এসময় রাজশাহী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুভ জান্নাত, আব্দুল বারী, মহুয়া জান্নাতসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31