IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
Home >> রাজশাহী >> বাগমারায় ছাত্র জনতার গণমিছিল

স্বৈরচার হাসিনা সরকারের পতন

বাগমারায় ছাত্র জনতার গণমিছিল

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার তোপের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পলায়ন করায় মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে ছাত্র জনতার ব্যানারে গণমিছিল, সমাবেশ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

দুপুর থেকেই হাজার হাজার নেতা কর্মী ও সাধারন জনতা উপজেলা সদরে জমায়েত হতে থাকে। পরে বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি’র একটি গণমিছিল ভবানীগঞ্জ বাজার আলুহাটা থেকে বের হয়।

স্বৈরচার হাসিনা সরকারের পতনে ওই গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলুহাটায় পুনরায় এক সমাবেশে মিলিত হয়।

ভবানীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আকতারুজ্জামান বল্টুর সভাপতিত্বে বাগমারা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন এর পরিচালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আবু নাঈম মুহম্মাদ শামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মাষ্টার আব্দুল গাফ্ফার, উপজেলা বিএনপি’র সদস্য ও গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মনিরুজ্জান রন্জুর, তাহেরপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, জেলা মহিলা দলের সভা নেত্রী সামসাদ বেগম মিতালী, ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজম্মেল হক, উপজেলা বিএনপি’র সদস্য বড় বিহানালী ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, এনামুল হক, ছমির উদ্দিন, অধ্যাপক রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা বিএনপি’র সদস্য জহুরুল ইসলাম খোকন, আশরাফুল ইসলাম হেলাল, আজাহার উদ্দিন, আনিছুর রহমান, শুভডাঙ্গ ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন, গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, ঝিকরা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, সোনাডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, পৌর বিএনপির সদস্য প্রভাষক সাইফুল ইসলাম বাবুসহ উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে আন্দোলনে জড়িত নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন কারী মাওলানা মকলেছুর রহমান মুকুল।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31