ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সড়কের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এসময় তাদের সাথে শিক্ষার্থী, আনসার, বিএনসিসি, একত্রিত হয়ে যানজট নিরসনে কাজ করতে দেখে গেছে।
শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী নগরীর তালাইমারী ট্রাফিকমোড়ে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় চোদ্দপাই সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের দুই সদস্যকে। শিক্ষার্থীদের সাথে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি ও মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে টহলরত অবস্থানে দেখা গেছে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের।
বিএনসিসি’র এক শিক্ষার্থী জানান, রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। আমরা খুব সুন্দরভাবে সড়কের যানজট নিয়ন্ত্রণ করছি। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত আমরা সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবো।
পথচারী আশিক বলেন, সাধারণ শিক্ষার্থীরা সড়কের যানজট নিরসনের কাজ করছে এতে আমরা খুবই খুশি। তিনি বলেন, নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


