ধূমকেতু প্রতিবেদক : শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজশাহী শহরের তালাইমারী বাদুড়তলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা শহীদ জলিল শাহ্’র বিধবা স্ত্রী আনেয়ারা বেগমের সাথে দেখা করতেন গিয়েছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। একটি অনলাইন টেলিভিশনে এই শহীদ বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর মানবেতর জীবন যাপনের করুন কাহিনীর প্রতিবেন দেখে শীতবস্ত্র নিয়ে আনেয়ারা বেগমের বাসায় যান তিনি।
শহীদ বীর মুক্তিযোদ্ধা জলিল শাহ্’র নিজের দু-তলা বাড়ি পাশেই আছে। কিন্তু অজানা কারণে এই বীর শহীদের স্ত্রীর ঠিকানা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের জায়গায়। নিজ বাড়ি থেকে অনেক আগেই বিতাড়িত হয়ে পদ্মা নদীর বাধের ধারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় ছোট একটি কুঁড়ে ঘরে বাস করছেন। এই বীর শহীদ পরিবারে পাশে কেউ নাই। তাদের ত্যাগের বিনিময়ে দেশ পেয়ে আমরা এবার প্রতিদান স্বরুপ তাদেরও নিজ বাড়ি হতেও তাড়িয়েছি।
আনেয়ারা বেগমের আক্ষেপ ৪০ বছর ধরে বিভিন্ন টেলিভিশন তার স্বাক্ষাৎকার নিয়ে যায় এবং পাশে থাকার অঙ্গিকার করে। তারপর আর কোন খোঁজ থাকে না। এই শহীদ পরিবারটি এখনও কোন সুযোগ সুবিধা পায়নি।
বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর এই বীর মুক্তিযোদ্ধা শহীদের স্ত্রীর হাতে তখন দুই হাজার টাকা দিয়ে বলেছিলেন ‘আপনাদের ঋণ আমি কখনও শোধ করতে পারব না।’ অথচ এই বীর শহীদের স্ত্রী খেয়ে না খেয়ে দিন পার করছে। স্থানীয় প্রশাসন বিষয়টি খুব দ্রুত পদক্ষেপ নিয়ে এই আশা করি এবং আমি যেভাবে পারি তার পাশে থাকব।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও ঘাতক দালাল নির্মূল কমিটিরসহ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, রাজশাহী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দফতর সম্পাদক শরিফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সালাম প্রমুখ।


