ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ” আমরা তোমাদের ভুলবোনা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদ হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার,উপজেলা সহকারী কমিশনার( ভুমি) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও) ডা, রোজী আরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


