IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ৮ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনীসহ যুবক আটক

৮ লাখ টাকা মূল্যের ভেজাল প্রসাধনীসহ যুবক আটক

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বেলপুকুর থানার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনীসহ রুস্তম আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক বেলপুকুর থানার বাঁশবাড়িয়া পুর্বপাড়া গ্রামের সাদের আলীর ছেলে।

সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে ভেজাল প্রসাধনীসহ আটক করা হয়। আটক ভেজাল প্রসাধনীর আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, বেলপুকুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেলপুকুর থানাধীন বাঁশপুকুরিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা রুস্তম আলীর বাড়িতে তল্লাশী চালায়। তল্লাশী চালিয়ে তার বাড়ি থেকে সরকারী অনুমোদনহীন ভেজাল প্রসাধনী লাটা হারবাল স্কিন ব্রাইট ক্রিম ৯৮০০ টি, গর্জিয়াস হোয়াটিং ক্রিম ২০০টি, ডিপ বিউটি হোয়াইটিং এন্ড ক্রিম ১৮০টি, ৪০ টি কাগজের বক্সে প্রতিটিতে ৬ টি করে এ্যালোভেরা হোয়াইটিং ক্রিম, হোয়াইটিং লোশন গেøারি, ২০০ টি, লতা হারবাল ক্রীম এর খালী প্যাকেট ৫০০ টি, গর্জিয়াস হোয়াইটিং ক্রিমের খালী প্যাকেট ৫০০ টি, ডিপ বিউটি ক্রিমের খালী প্যাকেট ২০০ টি, এলসিআই ব্রাইট এন্ড এল হোয়াইটিং ক্রিম ১০ প্যাকেট, ১০০ টি সাদা খালি বোতল সহ নকল প্রসাধনী তৈরির কাজে ব্যবহ্নত ২৩ কেজি আঠালো মিশ্রন পেস্ট, ১ কেজি গিøসারিন। যার আনুমানিক মূল্য ৮ লাখ ২৩ হাজার ৮০০ টাকা। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31