ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। বুধবার সকাল ৯ টার দিকে কুমারপাড়াস্থ স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এর পূর্বে বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী বিভাগের আহ্বায়ক এবং রাজশাহী জেলা ও সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হকের নেতৃত্বে শহীদদের স্মরণে একটি র্যালী বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ মলার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আক্তার মাবুল, আইন বিষয়ক সম্পাদক আবু আল ফজলে হোসেন বেলাল, দফতর সম্পাদক আতিকুল ইসলাম তপন, প্রচার সম্পাদক শামিম হাসান, কার্যনির্বাহী সদস্য বাবুল সরকার, সেলিম উদ্দিন, দুলাল হোসেন, বদিউজ্জামান সুজনসহ সমিতির সাধারণ সদস্যবৃন্দ।


