IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে ২ জনকে ‘ধূমকেতু নিউজ’র সংবর্ধনা

৫ম বর্ষে পদার্পণ করলো ‘ধূমকেতু নিউজ’

রাজশাহীতে ২ জনকে ‘ধূমকেতু নিউজ’র সংবর্ধনা

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’

ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিলকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দুই গুণীজনকে সংবর্ধনা প্রদান করেছে উত্তরাঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’।

সম্মাননা প্রাপ্তরা হলেন, রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্চিনিয়ার শাকিলুর রহমান শাকিল এবং আন্তর্জাতিক স্কেটিং খেলায় বিজয়ী রোপ্যজয়ী ও দেশে স্বর্ণপদক জয়ী আবু তালহা।

আজ ৪ ডিসেম্বর বুধবার দেশের জনপ্রিয় ও ভিন্নধারার বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘ধূমকেতু নিউজ’ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের দ্বারে আমরা’ এ স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু হয় ধূমকেতু নিউজের।

হাসি, আনন্দ ও সাফল্য নিয়ে পার হয়ে গেল চারটি বছর। সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে ৪র্থ বছর পেরিয়ে ৫ম বছরে পা রাখলো ধূমকেতু নিউজ। পাঠক প্রিয়তার মেলবন্ধনে সকলের আস্থার পাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে পত্রিকাটি।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ধূমকেতু নিউজের সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ধূমকেতু নিউজ জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়।

চতুর্থ পেরিয়ে ৫ম বর্ষে পা রাখলো ‘ধূমকেতু নিউজ’
ধূমকেতু নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক স্কেটিং খেলায় বিজয়ী রোপ্যজয়ী ও দেশে স্বর্ণপদক জয়ী আবু তালহাকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। ছবি- ধূমকেতু নিউজ

অনুষ্ঠানে অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মহাঃ হবিবুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি আন্জুমান আরা পারভীন লিপি ও রূপরেখা কিশোর মেলার সভাপতি বৃক্ষপ্রেমী ইব্রাহীম হায়দার।

ধূমকেতু নিউজের প্রকাশক ফায়সাল মোহাম্মদ শিশির বলেন, ধূমকেতু নিউজ এর জন্মলগ্ন থেকে আমরা চেষ্টা করেছি দেশ-বিদেশের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদা তুলে ধরতে। আমাদের দক্ষ সংবাদকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ফলে আজ ধূমকেতু নিউজ ৪র্থ বছর পূর্ণ করে ৫ম বছরে পা দিতে সক্ষম হয়েছে ও লাখো পাঠকের ভালোবাসা অর্জন করেছে। আমাদের এ পথ চলায় সকলের প্রতি রইলো অভিরাম ভালোবাসা ও শ্রদ্ধা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মাহাবুবুর রহমান। তিনি বলেন, ধূমকেতু নিউজ ৪ বছর পূর্ণ করে ৫ বছরে পা দিয়েছে, এটি খুবই আনন্দের বিষয়। এই অনলাইন পত্রিকাটির সঙ্গে যারা জড়িত ও পাঠকদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধূমকেতু নিউজ বলিষ্ঠ ও নির্ভীকভাবে খবর এবং খবরের পেছনের খবর পরিবেশন করে আসছে।

তিনি আরও বলেন, শুধু রাজশাহী নয় বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পাঠকের হাতে পৌছে দিতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি এবং আমাদের এই অনলাইন পত্রিকাকে বিশ্বের কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের অনেক জেলায় আমরা তরুন ও মেধাবী সাংবাদিক নিয়ে কাজ করছি।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, ধূমকেতু নিউজ অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার জান্নাতুল মাওয়া সিফা।

এসময় উপস্থিত ছিলেন, আমাদের রাজশাহীর রিপোর্টার জিয়াউল হক জিয়া, কালেরকণ্ঠ পত্রিকার রাজশাহীর ফটো সাংবাদিক সালাহউদ্দিন, ধূমকেতু নিউজ অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আফরোজা খান হেলেন ও ফটো সাংবাদিক কাবিল হোসেন প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31