ধূমকেতু প্রতিবেদক : বঙ্গবন্ধু বিজয় সম্মাননা পদক ২০২০ পাওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ সভাপতি হানিফ খন্দকার। এ উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি জহিরউদ্দিন মবুসহ সকল নেতাকর্মির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।
হানিফ খন্দকার ধূমকেতু নিউজকে বলেন, ‘আমি সিক্ত, আমি অভিভূত’ বিজয় দিবসে আরেকটি বিজয় অর্জন করায়। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক গড়ে তুলতে আত্মনিয়োগ করায় এবং সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় তার স্বীকৃতি স্বরুপ আমাকে ‘বঙ্গবন্ধু বিজয় সম্মাননা পদক ২০২০’ পদকে ভূষিত করায় আমি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কর্মী হিসেবে সংগঠনকে গতিশীল করতে অগ্রগণ্য ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ বিশেষ কয়েক জনকে বঙ্গবন্ধু বিজয় সম্মাননা পদক-২০২০ এ ভূষিত করা হয়।


