IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মাঝে ব্যবসা সহায়তা অনুদান বিতরণ

প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মাঝে ব্যবসা সহায়তা অনুদান বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচি বাস্তবায়নে মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠী নারীদের মাঝে ব্যবসা সহায়তা অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে উপস্থিত থেকে কয়েকজনের হাতে আনুষ্ঠানিকভাবে ব্যবসা সহায়তা অনুদানের অর্থ তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মোট ৬৪৭জন নারীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৬৪ লাখ ৭০ হাজার টাকা ব্যবসা সহায়তা অনুদান প্রদান করা হচ্ছে। প্রথমদিন ২২৫জন নারীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) ৪২২জনের মাঝে বিতরণ করা হবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে উপকারভোগী নারীদের মোবাইলে ব্যবসা সহায়তা অনুদান পৌছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্ন বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের আওতায় ঋণ প্রদান, গৃহহীণদের গৃহ নির্মাণ, অবকাঠামো, রাস্তা ও ড্রেন নির্মানসহ বিভিন্ন কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী মুজিববর্ষে গৃহহীণদের গৃহ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রæতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রæতি বাস্তবায়নে আমরাও কাজ করে যাচ্ছি।

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহী মহানগরী দেশের মধ্যে সবচেয়ে বেশি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহরের সুনাম অর্জন করেছে। আগামীতে এই মহানগরীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। মহানগরীর উন্নয়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রী প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। প্রকল্পের কাজ শেষ হলে রাজশাহীর চেহারাই পাল্টে যাবে। রাজশাহীর মানুষের কর্মসংস্থানের জন্য তিনটি শিল্পাঞ্চলও অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ৫/৭ বছরে এই তিন শিল্পাঞ্চলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সদস্য সচিব ও নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর রিজ্যুনাল ম্যানেজার মো. শহিদুল ইসলাম, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল। তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীর যেসব নারীদের আয়ের কোন সুযোগ নেই, তাদের আয়ের জন্য ইউকেএইড এর সহায়তায় এককালীন ব্যবসা সহায়তা অনুদান প্রদান করা হয়েছে। উপকার ভোগীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপকারভোগীরা ব্যবসা পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবসার কাজে অনুদানের অর্থ ব্যয় করবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31