IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> মেয়রের সাথে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

মেয়রের সাথে বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি ও আধুনিক সিল্ক মিলসের স্বত্ত্বাধিকারী লিয়াকত আলী। সমিতির নেতৃবৃন্দ রাজশাহী ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, উক্ত এলাকার রাস্তা ও রাস্তার উন্নয়নে সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন।

সভায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পূর্ব পাকিস্তান আমলে ব্যবসা বাণিজ্য প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৬১ সালে এ অঞ্চলে রাজশাহী বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয়। ভৌগলিক কারণ ও প্রকৃত উদ্যোক্তাদের প্লট হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিন এ অঞ্চলে শিল্প উন্নয়ন বিনষ্ট হয়েছিল। বিসিক শিল্প নগরীতে কিছু ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে উঠলেও এখনও এ অঞ্চলে বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সুষম উন্নয়নে রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল গড়ে উঠছে। সেখানকার উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। আগামী এক বছরের মধ্যেই এর উন্নয়ন কাজ শেষ হলে সেখানে প্লট বরাদ্দ দেয়া হবে। আমাদের খেয়াল রাখতে হবে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়া হয়। এই অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

তিনি বলেন, সকলকে নিয়েই রাজশাহীর উন্নয়নে এক সঙ্গে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে।

সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মডার্ন ফুড ইন্ডাস্ট্রিজের সত্ত¡াধিকারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক, সমিতির প্রকাশনা সম্পাদক রাজশাহী টেক্সটাইল কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী সৈয়দ আহমেদ জাকি।

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি সপুরা সিল্ক মিলস লিমিটেডের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ আলী, সহ-সভাপতি আমেনা সিল্ক সত্ত¡াধিকারী আমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31