ধূমকেতু প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহী জেলা সিএনজি চালক ইউনিয়নের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী নগরীর রেলগেট এলাকায় অবস্থিত জেলা সিএনজি চালক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক দুলাল, সড়ক সম্পাদক রয়েল, সুপারভাইজার মোসাদ্দারুল হক মোমিন, খালেকুল আলম পল্টু ও জয়নাল আবেদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।


