IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে ৪টি ককটেল বিস্ফোরণ, খেলার মঞ্চ ও চেয়ার ভাংচুর

চারঘাটে ৪টি ককটেল বিস্ফোরণ, খেলার মঞ্চ ও চেয়ার ভাংচুর

চারঘাটে ৪টি ককটেল বিস্ফোরণ, খেলার মঞ্চ ও চেয়ার ভাংচুর

চারঘাটে ৪টি ককটেল বিস্ফোরণ, খেলার মঞ্চ ও চেয়ার ভাংচুর। ছবি- ধূমকেতু প্রতিবেদক, চারঘাট

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহী চারঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে খেলার মঞ্চ ও চেয়ার ভাংচুর করে পালিয়েছে একদল দুর্বৃত্বরা।

শুক্রবার (২ মে) বেলা সাড়ে এগারোটার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ককটেল বিস্ফোরণ ও মঞ্চ ভাংচুরের ঘটনা ঘটে। এতে আতঙ্কতি হয়ে পড়েছে ব্যবসায়ীসহ পথচারীরা। বন্ধ হয়ে যায় বাজারের দোকানপাট। আতঙ্কে নিরাপদে দৌঁড়াতে থাকেন পথচারীরা।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রিতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। তারই প্রেক্ষিতে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৈরী করা হয়েছিল মঞ্চ। সাজানো ছিল চেয়ার। তবে তার আগেই শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্বরা হঠাৎ করেই চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তৈরী করা মঞ্চ ও চেয়ার ভাংচুর করে পালিয়ে যায়। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। তবে কাহারা কেন এমন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মঞ্চ ও চেয়ার ভাংচুর করেছে তা নিশ্চিত হতে পুলিশ তৎপরতা চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে দাবি করেছেন ওসি মিজানুর রহমান।

এ দিকে স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি প্রিতি ক্রিকেট টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তবে খেলা শুরুর আগেই এমন ককটেল বিস্ফোরণ ও মঞ্চ চেয়ার ভাংচুরের ঘটনায় রাজনৈতিক মহলেও চলছে চরম ক্ষোভ ও হতাশা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31