IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন। ছবি- ধূমকেতু নিউজ

ধূমকেতু প্রতিবেদক : ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনীতির সমৃদ্ধি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠিত।

এ উপলক্ষে সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়স্থ নিজস্ব হাসপাতাল ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়।

র‌্যালীটি নগরীর বাইপাস সড়ক হয়ে দাসপুকুর মোড় প্রদক্ষিণ শেষে হাসপাতাল ভবনে এসে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন। ছবি- ধূমকেতু নিউজ

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য কদম শহরে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কোষাধক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ অব্দুল গফুর, নির্বাহী সদস্য মোঃ এনামুল হকসহ আজীবন সদস্যবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলামসহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীতে কর্মরত সকল নার্সকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31