IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> উত্তরে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

উত্তরে ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীসহ উত্তরাঞ্চলের তাপমাত্রা ৬ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। চলতি সপ্তাহেই উত্তরাঞ্চলের তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামবে এমনটা মনে করছে আবহাওয়াবীদরা। ইতিমধ্যে উত্তরাঞ্চলের জেলা নওগাঁর বদলগাছিতে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.দশমিক ৬ডিগ্রি সেলসিয়াস। এরআগে রাজশাহীতেও রেকর্ড করা হয়েছিল ৮ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহে উত্তরাঞ্চলের তাপমাত্রা বাড়লেও আবারো কমতে শুরু করেছে তাপমাত্রা।

আবহাওয়া অফিসের সূত্র মতে, দেশের উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। এটি উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন চারদিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।’

শীত বাড়ছে সারাদেশে
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহী বিভাগের বদলগাছিতে ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫, ডিমলায় ৮ দশমিক ৬, ঈশ্বরদী ও শ্রীমঙ্গলে ৯, সৈয়দপুর ও রাজারহাটে ৯ দশমিক ৫, দিনাজপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ২, চট্টগ্রামে ১৫ দশমিক ৩, সিলেটে ১৪, রাজশাহীতে ৯, রংপুরে ১১, খুলনায় ছিল ১২ এবং বরিশালে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031