IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন
Home >> রাজশাহী >> তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ২

তানোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ২

সংঘর্ষ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১১ টার চৌবাড়িয়া মালশিরা সিএনজি স্ট্যান্ডে ও শুক্রবার বিকেলে চৌবাড়িয়া হাটে ঘটে সংঘর্ষের ঘটনা।

সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও তানোর পৌরসভার ছাত্র দলের নেতা শুভ আহত হন। সাইফুলকে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেন ইউপি বিএনপির সহসভাপতি মোজাম।

এঘটনায় চৌবাড়িয়া হাটে গরু ক্রেতা বিক্রেতাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছোটাছুটি শুরু করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উভয় গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

ইউপি বিএনপির সহসভাপতি মোজাম জানান, উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমানের বাড়িতে গত বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কারণ তার বিল্ডিংয়ের ঢালায় শেষ হয়েছে। মিজানুর এমপি মনোনয়ন প্রত্যাশী তারেকের অনুসারী। দাওয়াতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিক, গাফফারসহ নেতাকর্মীরা দাওয়াত খাওয়ার জন্য চৌবাড়িয়া মালশিরা মিশুক স্ট্যান্ডে উপস্থিত হয়। এসময় ওয়ার্ড বিএনপির নেতা সুলতান মদ পান করে দাওয়াত খেতে আসা নেতাকর্মীদের বলে তানোরে লোকজন এখানে কেন, তারা কি ঘোড়ার মাংস খেতে এসেছে। সুলতান মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের অনুসারী। সুলতানের এমন কথার প্রেক্ষিতে উভয়ের মধ্যে মারপিট শুরু হয়। মারপিটে তানোর পৌর ছাত্র দলের নেতা সোহানুর রহমান শুভ। এঘটনার জেরে শুক্রবার বিকেল ৫ টার দিকে চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করা অবস্থায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হাতুড়ি লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে টাকা মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, সাইফুল ৬ টা গরু বিক্রির জন্য হাটে নিয়ে যায়। ৫ টা গরু বিক্রি করা হয়েছে। এসময় শরিফ অনুসারী সুলতান ও মান্নান ও পিন্টুর নেতৃত্বে সাইফুল কে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে টেনে হিচড়ে নেংটা করে নলপুকুরিয়া নামক জায়গায় নিয়ে আসে। তখনও সাইফুলের জ্ঞান ছিল। নলপুকুরিয়া নামক জায়গায় এনে বাশের লাঠি কিল ঘুষি ও লাথি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। সংবাদ পেয়ে লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রামেক হাসপাতালে রেফার্ড করেন।

তবে সাবেক মেম্বার বিএনপি নেতা মান্নানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, শুক্রবারের মারামারিতে আমি ছিলাম না। বৃহস্পতিবারে রাতে মারপিটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাত ১২ টার দিকে ফোন করে আমাকে জানায়।

তবে শরিফ অনুসারীদের দাবি, গত বৃহস্পতিবার রাতে ঘোড়ার মাংসের পিকনিকের কথার জেরে সুলতানকে পিটিয়ে মোবাইল কেড়ে নেয়। পরে সুলতানের লোকজন সংবাদ পেয়ে এসে তাদের মারপিট করে।

সাইফুলের ভাগ্নে এনামুল জানান, ৬ টা গরুর মধ্যে ৫ টা গরু বিক্রি হয়েছিল। টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেই। একটা গরু নিয়ে বাড়িতে যাচ্ছি।

সাইফুলের ছেলে সজিব জানান, সংবাদ পেয়ে তানোর মেডিকেলে এসে শুনি অবস্থা বেগতিক খারাপ এজন্য রামেক হাসপাতালে রেফার্ড করেছে।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, মারপিটের সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত রমজান মাসে ইফতার মাহফিল কে কেন্দ্র করে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির মমিন ও মজিবুর গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে মমিনের ভাই গানিউল চিকিৎসা ধীন অবস্থায় রামেক হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান। রমজান মাসের শেষের দিকে চান্দুড়িয়া ইউপিতে ইফতার পরে মফিজ ও আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় কৃষক দলের ওয়ার্ড নেতা নেকচার আলী মারা যান। পরপর দুই হত্যার পর তানোরে বিএনপির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31