ধূমকেতু প্রতিবেদক : চার মাসের বকেয়া বেতন, পাঁচ মাসের টি এ-ডিএ এবং ঈদুল আযহা ও বাৎসরিক বোনাসের দাবিতে আজ রাজশাহীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেনারেল ফার্মাসিটিক্যাল লিমিটেড-এর রিপ্রেজেন্টেটিভরা।
রাজশাহী মহানগর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সভাপতি শামাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেনারেল ফার্মাসিটিক্যাল লিঃ-এর সিনিয়র এমপিও সিরাজুল ইসলাম, মুনজুরুল ইসলাম, নাঈম ইসলাম, খাইরুল ইসলাম, আরিফুল ইসলাম এবং ফারুক হোসেন। কর্মসূচিতে জেনারেল ফার্মাসিটিক্যাল রাজশাহীর কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,দীর্ঘদিন বেতন ও ভাতার দাবিতে অপেক্ষা করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি। আমাদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
তারা দ্রুত দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


