IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাজশাহীতে মে মাসে ১৪ নারী ও শিশু নির্যাতিত

রাজশাহীতে মে মাসে ১৪ নারী ও শিশু নির্যাতিত

নারী ও শিশু নির্যাতন

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত একমাসে ১৪ নারী ও শিশু নির্যাতিতের ঘটনা ঘটেছে। রোববার (৩১ মে) এ তথ্য জানিয়েছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।

লফসের তথ্য মতে মে মাসে ঘটে যাওয়া কিছু ঘটনার চিত্র-

বাগমারায় বিলকিস নাহার (২৬) নামে এক নারীর আত্মহত্যা, পুঠিয়া উপজেলার শারমিন বেগম নামে এক নারী স্বামী দ্বারা নির্যাতনের শিকার, তানোরে নাসিমা বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করে, বাগমারা উপজেলায় দিপ্তী রানী (৩২) নামে এক নারী কে কুপিয়ে জখমের অভিযোগ, নগরীতে ঝর্ণা খাতুন নামে এক নারী নির্যাতনের শিকার, বাগমারায় চাচাতো ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক নারীর।

এদিকে, পুঠিয়া উপজেলায় তানজিলা বেগম (৭০) নামে এক নারীর আত্মহত্যা, পুঠিয়া উপজেলায় সূর্য বেগম (৬০) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, নগরীতে মুরসালিনা খাতুন (২৮) নামে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বাঘায় টিউশন ফি দিতে না পারায় শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার এক নারী, দূর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে।

অপরদিকে, বাঘমারায় এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মোহনা খাতুন নামে (১৩) নামে এক শিশুকে অপহরণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, দূর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঠালবাড়িয়া এলাকায় ১৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার।

লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930