ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার আসামী ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ প্রধান ও ১ নম্বর পলাতক হাবিব আলী (২২) কে নওগাঁ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (২ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিব নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী এলাকার এমদাদুল হকের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাগমারায় পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার আসামী ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ অন্যতম প্রধান পলাতক আসামী হাবিব আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল ও ২টি সীম জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


