ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : দীর্ঘ ৯৭ ঘন্টা পর রাজশাহীর পুঠিয়ায় নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিললো বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি হাউজে। রাত পোহালেই ঈদ উল আযহা। পরিবারটিতে এখন শোকের ছায়া।
রাজশাহীর পুঠিয়া উপজেলার আয়েশা সিদ্দিকা(৪) নামের এক শিশু নিখোঁজ হয় আয়েশা। সে বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়েছিলো।
আয়েশার বাবা জিয়ারুল ইসলাম বলেন, গত মঙ্গলবার বিকালে আমরা মেয়ে বাড়ির পাশে মসজিদের সামনেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে না পেয়ে বাড়ির চারপাশে এবং প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজি করি। আজ বৃহস্পতিবার পর্যন্ত তাকে খুঁজে কোথাও পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৬জুন) তার লাশ মিললো পরিত্যক্ত একটি হাউজে।
পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, মৃত্যু আয়েশা সিদ্দিকার লাশ পরিত্যক্ত একটি হাউজ থেকে পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


