ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি প্রামানিক পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে আয়েশা সিদ্দিকা হত্যা ও গুমের মামলার রহস্য উন্মোচন করে।
পবিত্র ঈদ উল আযহার দিনেই পুঠিয়া থানার পুলিশের নিরলস পরিশ্রমে (৭ জুন) শনিবার হত্যা রহস্য উন্মোচন করে আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা হলেন একই গ্রামের, সেজান (১৫), পিতা আসাদুলের, আসাদুল (৪৫) পিতা আফাজ প্রাং, মোসাঃ শিখা বেগম (৪০) স্বামী আসাদুল।
উল্লেখ্য, সোমবার (২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে বাড়ির পাশে মসজিদের সামনে থেকে খেলার সময় সে নিখোঁজ হয়। দুইদিন খোজাখুজির পর আয়েশার বাবা জিয়ারুল ইসলাম নিখোজের বিষয়ে থানায় গিয়ে সারারণ ডায়েরি করেন। ঘটনার ৯৭ ঘন্টা পর শুক্রবার (৬ জুন) নিখোজ হওয়া আয়েশা সিদ্দিকার লাশ মিলে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটি হাউসে।
পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, গত ৬ তারিখে তিনজন ছাড়াও অজ্ঞত আরো পাঁচ থেকে সাত জনের নামে মামলা দায়ের করেন আয়েশা সিদ্দিকার বাবা। আমরা সেই সূত্র ধরেই এই তিনজনকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। পরে তিন জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


